সত্যের সাথে সবসময়

বাংলাদেশ কৃষি উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাফেজ অলিউল্লাহ ডাকুয়া

কৃষি উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাফেজ অলিউল্লাহ ডাকুয়া

কৃষি

বাংলাদেশের কৃষি খাতে অনন্য অবদান ও উদ্যোক্তা হিসেবে বিশেষ ভূমিকার স্বীকৃতি স্বরূপ পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বিশিষ্ট কৃষি উদ্যোক্তা হাফেজ অলিউল্লাহ ডাকুয়া ‘গ্লোবাল হিউম্যান রাইটস বাইফা অ্যাওয়ার্ড–২০২৫’-এ ভূষিত হতে যাচ্ছেন।

আগামী ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার বিকালে ঢাকার তোপখানা রোডে অবস্থিত শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটির আয়োজন করছে যুক্তফ্রন্ট কালচারাল সোসাইটি ও বাংলাদেশ–ইটালি ফ্রেন্ডশীপ এসোসিয়েশন (বাইফা)।
উল্লেখ্য, বাংলাদেশের কৃষি বিপ্লবে ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য হাফেজ অলিউল্লাহ ডাকুয়া ইতিপূর্বে শেরেবাংলা অ্যাওয়ার্ড, মওলানা ভাসানী স্মৃতি পুরস্কার, ট্রাব অ্যাওয়ার্ডসহ জাতীয় পর্যায়ের একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।
এ উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সালাম মাহমুদ, চেয়ারম্যান, বাংলা টিভি৭১ এবং সহ-সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। তিনি আশাবাদ ব্যক্ত করেন, হাফেজ অলিউল্লাহ ডাকুয়া ভবিষ্যতেও দেশের কৃষি উন্নয়ন ও কৃষি বিপ্লবে তাঁর অবদান অব্যাহত রাখবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন