সত্যের সাথে সবসময়

প্রধানমন্ত্রীর পূজার উপহার পেলেন ডিএসসিসির ৬৮০ পরিচ্ছন্নতাকর্মী পরিবারের সদস্যরা

উপহার

ঢাকায় তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের পাশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। একই সঙ্গে দুটি সম্প্রদায়ের পূজা উদযাপন কমিটিকেও বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়। সোমবার রাজধানীর দয়াগঞ্জে […]

পূর্বাচল ক্লাবের নির্বাচনে নতুন উদ্যোগ, এডহক কমিটির আহ্বায়ক হচ্ছেন এমপি দিপু!

পূর্বাচল

পূর্বাচল ক্লাবের সুষ্ঠু পরিচালনা, সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন এডহক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রস্তাবিত ১০ সদস্যের এ কমিটির আহ্বায়ক হিসেবে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নাম প্রস্তাব করা হয়েছে। সদস্যসচিব হিসেবে রাখার প্রস্তাব রয়েছে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ […]

সালাম মাহমুদ টিভি উপস্থাপনায় ” প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি অ্যাওয়ার্ড” এ ভূষিত

বিচারপতি

স্টাফ রিপোর্টার : সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর জন্মদিনের আলোচনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে টিভি উপস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “প্রধান বিচারপতি মাহবুব মোর্শেদ স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় বিশিষ্ট টিভি উপস্থাপক সালাম মাহমুদকে। সম্প্রতি ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক তথ্যসচিব […]

বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন

ডিম দিবস

সালাম মাহমুদ : বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় বিশ্ব ডিম দিবস ২০২৬। ৯ অক্টোবর সকালে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে বিএলআরআই কর্তৃক আয়োজিত হয় বর্ণাঢ্য একটি র‌্যালি। উক্ত র‌্যালিতে বিএলআরআই-এর সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। র‌্যালিটি বিএলআরআই-এর পোল্ট্রি রিসার্চ সেন্টার প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিএলআরআই এর অভ্যন্তরের বিভিন্ন সড়ক […]

লন্ডনের পথে ড. জোবায়দা রহমান, সফরসঙ্গী এমপি নজরুল ইসলাম আজাদ

লন্ডনের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জোবায়দা রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন আড়াইহাজারের সংসদ সদস্য জননেতা নজরুল ইসলাম আজাদ।৭ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটে তাঁরা লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।তাঁদের নিরাপদ ও সফল যাত্রা কামনা করে আড়াইহাজারবাসীসহ শুভাকাঙ্ক্ষীরা […]

সেগুনবাগিচায় দখলমুক্ত ফুটপাত, গ্রাফিতিতে ফুটে উঠল দেশের ১০ গুণী ব্যক্তিত্ব

ফুটপাত

রাজধানীর সেগুনবাগিচায় দীর্ঘদিনের দখলমুক্ত করে পথচারীদের জন্য উন্মুক্ত করা ফুটপাতের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সংস্কার করা ফুটপাতে নতুন ডাস্টবিন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ ও সীমানা প্রাচীর সংস্কারের পাশাপাশি দেশের শিল্প-সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি স্থাপন করা হয়েছে।সোমবার (৬ অক্টোবর) সকালে সেগুনবাগিচায় উদ্ধার করা ফুটপাতের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি […]

নির্বাচনকে লক্ষ্য রেখেই প্রতিদিন কাজ করছি: আবদুস সালাম

নির্বাচন

ঢাকার রাজনীতিতে নতুন নই, নগর পরিচালনার অভিজ্ঞতাই আমার মূল শক্তি আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই মাঠে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, জনগণ তার পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। ঢাকার রাজনীতিতে তিনি নতুন নন উল্লেখ করে নগর পরিচালনা ও নাগরিক সমস্যা সমাধানে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে নিজের মূল শক্তি হিসেবে […]

নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ড. হামিদা খানম, কো-চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, মহাসচিব সালাম মাহমুদ

নিরাপদ স্বাস্থ্য

হাফিজ রহমান : নিরাপদ স্বাস্থ্য আন্দোলন কেন্দ্রীয় কমিটির বৈঠকে আগামী ২ বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খানমকে চেয়ারম্যান, চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলমকে কো-চেয়ারম্যান, সালাম মাহমুদকে মহাসচিব করে নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের ২৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান চিত্রনায়ক ডি এ তায়েব, ভাইস চেয়ারম্যান ডা. ইয়াসিন […]

স্বাস্থ্যমন্ত্রীর সাথে হামদর্দ প্রতিনিধিদের সাক্ষাৎ: জনস্বাস্থ্য রক্ষায় হামদর্দের সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা

হামদর্দ

সালাম মাহমুদ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশসরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়েছেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের উপ-পরিচালক, মার্কেটিং ডা. আবুল তৈমুর চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে প্রতিনিধি দল মাননীয় মন্ত্রীকে হামদর্দের পক্ষ থেকে চলমান হাম প্রাদুর্ভাবের প্রেক্ষিতে হামদর্দ বাংলাদেশ এর সহায়ক ব্যবস্থাপনা প্যাকেজ সম্পর্কে […]

দেশের সামগ্রিক সমস্যা সমাধানে জনগণের সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

আবদুস সালাম

দেশের চলমান বিভিন্ন সামাজিক ও নাগরিক সমস্যার কার্যকর সমাধানে জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। তিনি বলেন, রাষ্ট্র ও সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়।তিনি আরও বলেন, নাগরিক দায়িত্ববোধ, আইন মেনে চলা […]