দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক হারুন অর রশীদ স্বপন আর নেই

নারায়ণগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক স্বপন পোদ্দার ওরফে হারুন অর রশীদ স্বপন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (২১ অক্টোবর) শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬২ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, ঠিক দুই বছর আগে ২০২৪ সালের […]
নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা চাঁদাবাজ যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না: আইজিপি

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। তিনি স্পষ্টভাবে বলেছেন, চাঁদাবাজ যে দলেরই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।সোমবার (১৯ অক্টোবর ২০২৬) […]
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে রূপগঞ্জের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হোক। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করুক।
প্রধানমন্ত্রীর পূজার উপহার পেলেন ডিএসসিসির ৬৮০ পরিচ্ছন্নতাকর্মী পরিবারের সদস্যরা

ঢাকায় তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের পাশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। একই সঙ্গে দুটি সম্প্রদায়ের পূজা উদযাপন কমিটিকেও বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়। সোমবার রাজধানীর দয়াগঞ্জে […]
অসুস্থ আব্দুল মতিন ভূঁইয়ার বাসায় হাজী মনির হোসেন, নিলেন শারীরিক অবস্থার খোঁজখবর

দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন নারায়ণগঞ্জের ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন ভূঁইয়া। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসায় যান ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. মনির হোসেনসহ হোসিয়ারি শ্রমিক দলের নেতারা।হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর আব্দুল মতিন ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হাজী মো. মনির […]
পূর্বাচল ক্লাবের নির্বাচনে নতুন উদ্যোগ, এডহক কমিটির আহ্বায়ক হচ্ছেন এমপি দিপু!

পূর্বাচল ক্লাবের সুষ্ঠু পরিচালনা, সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন এডহক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রস্তাবিত ১০ সদস্যের এ কমিটির আহ্বায়ক হিসেবে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নাম প্রস্তাব করা হয়েছে। সদস্যসচিব হিসেবে রাখার প্রস্তাব রয়েছে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ […]
মাদক ও কিশোর গ্যাং দমনে ভূমিকার স্বীকৃতি: নারায়ণগঞ্জের ডিসি-এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা

মাদক ও কিশোর গ্যাং দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যানজট নিরসনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি। পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে রবিবার (১৮ অক্টোবর) পৃথকভাবে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।রবিবার জেলা […]
নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইকারীদের কবলে সাংবাদিক আরিফ আলম দিপু, অস্ত্রের মুখে লুট টাকা-স্বর্ণালংকার

মেয়েকে বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে দিতে গিয়ে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েছেন দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু। রবিবার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী ছুরি ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তাঁর মেয়ের মোবাইল ফোন ও কানের দুল এবং তাঁর কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে […]
সালাম মাহমুদ টিভি উপস্থাপনায় ” প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি অ্যাওয়ার্ড” এ ভূষিত

স্টাফ রিপোর্টার : সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর জন্মদিনের আলোচনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে টিভি উপস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “প্রধান বিচারপতি মাহবুব মোর্শেদ স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় বিশিষ্ট টিভি উপস্থাপক সালাম মাহমুদকে। সম্প্রতি ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক তথ্যসচিব […]
নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে স্ত্রী নিশিকে জবাই করে হত্যা, স্বামী মনির গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূ সুফিয়া আক্তার নিশিকে গলা কেটে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় পুরাতন মসজিদের পেছনে নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। সুফিয়া আকতার নিশি(২৮) নারায়ণগঞ্জের বন্দর থানার তিনগাঁও উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেন […]