সত্যের সাথে সবসময়

বাংলাদেশ দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক হারুন অর রশীদ স্বপন আর নেই

দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক হারুন অর রশীদ স্বপন আর নেই

হারুন

নারায়ণগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক স্বপন পোদ্দার ওরফে হারুন অর রশীদ স্বপন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (২১ অক্টোবর) শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঠিক দুই বছর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর তিনি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন তার নতুন নাম রাখা হয় হারুন অর রশীদ স্বপন।
আজ সকাল সোয়া ৮টায় মাসদাইর সিটি করপোরেশন জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাসদাইর কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন