হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জোবায়দা রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন আড়াইহাজারের সংসদ সদস্য জননেতা নজরুল ইসলাম আজাদ।
৭ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটে তাঁরা লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
তাঁদের নিরাপদ ও সফল যাত্রা কামনা করে আড়াইহাজারবাসীসহ শুভাকাঙ্ক্ষীরা দোয়া করেছেন।





