সত্যের সাথে সবসময়

বাংলাদেশ দীর্ঘ প্রতীক্ষার অবসান— গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে জনাব তারেক রহমান। নতুন সূচনার প্রত্যয়, পরিবর্তনের অঙ্গীকার।

দীর্ঘ প্রতীক্ষার অবসান— গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে জনাব তারেক রহমান। নতুন সূচনার প্রত্যয়, পরিবর্তনের অঙ্গীকার।

চেয়ারপারসন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে উপস্থিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দলীয় নেতাকর্মীদের ঢল ও আবেগঘন উপস্থিতিতে কার্যালয় প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশেষে দলীয় কার্যক্রমের কেন্দ্রস্থল গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে এসে রীতিমতো নতুন আশার সঞ্চার করলেন নেতাকর্মীদের মধ্যে। বহু বছরের অপেক্ষা, স্পৃহা ও প্রত্যাশার পর তাঁর এই আগমন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
তারেক রহমান কার্যালয়ে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান। কেউ কেউ চোখের পানি ধরে রাখতে না পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
নেতাকর্মীদের ভাষ্য— “এ শুধু আগমন নয়, এটি BNP’র পুনর্জাগরণের মুহূর্ত।”
তারেক রহমান আগত নেতাদের খোঁজখবর নেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের রোডম্যাপ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়ার কথা জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গুলশানে তাঁর সক্রিয় উপস্থিতি আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তনের পূর্বাভাস।
কার্যালয়ের চারপাশে সাধারণ মানুষেরও ভিড় লক্ষ্য করা যায়। তাঁদের অনেকেই বলেন, “দেশ আবার আশার আলো দেখছে।”

এ সম্পর্কিত আরও পড়ুন