নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক জোয়ার তৈরি হয়েছে। আসন্ন নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের সমর্থনে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে আসছেন মাসুদুজ্জামান। তার নম্র-ভদ্র ব্যবহার, উন্নয়নমুখী ভাবনা এবং চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ গড়ার প্রতিশ্রুতি ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
নেতাকর্মীদের দাবি—নারায়ণগঞ্জ-৫ এ এবার পরিবর্তনের জোয়ার বইছে। মাসুদুজ্জামানের নেতৃত্বেই বিএনপি এখানে নতুনভাবে ঘুরে দাঁড়াবে।
অপরদিকে সাধারণ ভোটারদের মধ্যেও ধানের শীষের পক্ষে আগ্রহ বাড়ছে। তারা বলছেন, এলাকার শান্তি, নিরাপত্তা ও স্বচ্ছ রাজনীতির জন্য একটি সাহসী পরিবর্তন প্রয়োজন।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের ঢেউ আরও উচ্ছ্বাস নিয়ে ছড়িয়ে পড়ছে।





