সত্যের সাথে সবসময়

বাংলাদেশ প্রখ্যাত সাংবাদিক আলমগীর মহিউদ্দিন এর মৃত্যুতে এনডিপির শোক

প্রখ্যাত সাংবাদিক আলমগীর মহিউদ্দিন এর মৃত্যুতে এনডিপির শোক

আলমগীর মহিউদ্দিন

দেশ বরেণ্য সাংবাদিক, নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক, এবং সাংবাদিকতার অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র আলমগীর মহিউদ্দিন সাহেবের ইন্তেকালের খবরে আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ছিলেন এক নির্ভীক, সৎ, ও আপোষহীন সাংবাদিক, যিনি কখনও সত্য উচ্চারণে ভয় পাননি। সাংবাদিকতা পেশাকে যেভাবে মর্যাদার আসনে নিয়ে গেছেন, তা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। তার জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে।

এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসার শোকবার্তায় যথার্থভাবে উঠে এসেছে তার অবদান ও ব্যক্তিত্বের গুরুত্ব।

আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই শোক সইবার তাওফিক দেন।

আলমগীর মহিউদ্দিন সাহেবের স্মৃতির প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা।

এ সম্পর্কিত আরও পড়ুন