মোঃ আল আমিন,বলদিয়া গগণ,নেছারাবাদ থেকে : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) আসনে দীর্ঘদিনের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নেছারাবাদ ও স্বরূপকাঠী উপজেলায় পূর্ণাঙ্গ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদকে প্রধান সমন্বয়ক করে গঠিত এই নির্বাচন পরিচালনা কমিটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছে নেছারাবাদ স্বরূপকাঠির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।প্রধান সমন্বয়ক হিসেবে মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদের অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা ও মাঠপর্যায়ের নেতৃত্ব নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন নেছারাবাদ স্বরূপকাঠির সর্বসাধারণ। তার দক্ষ সমন্বয় ও পদচারনায় পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব আহম্মদ সোহেল মনজুর সুমন অল্প সময়ের মধ্যেই আরও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবেন এবং ইনশাআল্লাহ বিজয় অর্জনে সক্ষম হবেন।
স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা বলেন নবগঠিত এই নির্বাচন পরিচালনা কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, শনিবার (১০ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে পিরোজপুর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আত্মপ্রকাশ ঘটে। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বিগত ১৯৯১ সালের জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে ৩ বারের মতো নেছারাবাদ উপজেলার প্রধান সমন্বয়েকের দায়িত্ব পালন করেন। এমনকি জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মনজুর নির্বাচনেও প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।





