সাংবাদিক তুহিন হত্যায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ : জাতীয় মানবাধিকার সমিতির তীব্র নিন্দা

প্রতিবাদের ভাষা নেই।আজ গাজীপুরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটে দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। “চাঁদাবাজি” সংক্রান্ত একটি ফেসবুক লাইভ এবং সংবাদ প্রকাশই ছিল তার একমাত্র অপরাধ। এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান মো. […]