সাংবাদিকতা ও গণমাধ্যমে পেশাদারিত্ব, নিষ্ঠা এবং সামাজিক দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ যুক্তফ্রন্ট কালচারাল সোসাইটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোনয়ন পেয়েছেন সাংবাদিক মাহাবুবুর রহমান চঞ্চল।
আগামী ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার বিকাল ৪টায় আয়োজিত যুক্তফ্রন্ট কালচারাল সোসাইটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই মনোনয়ন প্রদান করা হবে।
মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় মাহাবুবুর রহমান চঞ্চল যুক্তফ্রন্ট কালচারাল সোসাইটি এবং বাংলাদেশ–ইতালি ফ্রেন্ডশিপ এসোসিয়েশন (বাইফা)-এর সভাপতি, সম্পাদকসহ সংগঠনের সকল সম্মানিত সদস্যবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, “সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন আমার জন্য অত্যন্ত সম্মানের। এটি আমাকে পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠা, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে পালনে অনুপ্রাণিত করবে।”
উল্লেখ্য, যুক্তফ্রন্ট কালচারাল সোসাইটি দীর্ঘদিন ধরে সংস্কৃতি, গণসচেতনতা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।





