রূপগঞ্জবাসীর অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন রূপগঞ্জবাসী।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে গুরুত্বপূর্ণ দুটি সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্ত করায় রূপগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, শিল্প ও সরকারি প্রতিষ্ঠানসংক্রান্ত নীতিনির্ধারণে তার অভিজ্ঞতা ও সক্রিয় ভূমিকা রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে।
রূপগঞ্জবাসী বলেন, সংসদীয় গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দুটি কমিটিতে এমপি দিপু ভূঁইয়ার দায়িত্ব পাওয়া তার প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। একই সঙ্গে এ দায়িত্ব রূপগঞ্জবাসীর জন্যও গৌরবের বিষয়।
তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু শিল্পায়ন, কর্মসংস্থান, সরকারি প্রতিষ্ঠানের কার্যকর ব্যবস্থাপনা এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে আরও জোরালো ভূমিকা রাখবেন।
এদিকে, গুরুত্বপূর্ণ দুটি সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষ। তারা তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





