সত্যের সাথে সবসময়

বাংলাদেশ আগামীর বাংলাদেশ জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ৩১ দফায় প্রতিশ্রুতি তারেক রহমানের

আগামীর বাংলাদেশ জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ৩১ দফায় প্রতিশ্রুতি তারেক রহমানের

আগামীর বাংলাদেশ

আগামীর বাংলাদেশ গড়তে জ্ঞানভিত্তিক ও চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রকাঠামো সংস্কার বিষয়ক ৩১ দফা রূপরেখায় তিনি উল্লেখ করেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে শিক্ষা খাতে যুগোপযোগী পরিবর্তন অপরিহার্য।

এই রূপরেখার ২৫তম দফায় বলা হয়— “চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা।”

নারায়ণগঞ্জ-০৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবী মাসুদুজ্জামান ২৫তম দফার উল্লেখ করে বলেন, “একটি জ্ঞানসমৃদ্ধ জাতি তৈরি করতে হলে শিক্ষাকে প্রয়োগযোগ্য করতে হবে। নতুন বাংলাদেশে শিক্ষার্থীরা শুধু ডিগ্রি নয়, দক্ষতা নিয়েই কর্মজীবনে প্রবেশ করবে।”

তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন ঘটবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দেশ এগিয়ে যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন