সত্যের সাথে সবসময়

বাংলাদেশ শ্রমিক ভাইয়েরা কারো ইন্ধনে পড়বেন না, প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন: এমপি নজরুল ইসলাম আজাদ

শ্রমিক ভাইয়েরা কারো ইন্ধনে পড়বেন না, প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন: এমপি নজরুল ইসলাম আজাদ

আজাদ

শ্রমিকদের বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সংযমের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, ‘শ্রমিক ভাইয়েরা কারো ইন্ধনে পড়বেন না, প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন।’

আজাদ

এমপি নজরুল ইসলাম আজাদ শ্রমিকদের উদ্দেশে বলেন, কোনো স্বার্থান্বেষী মহলের উসকানি বা ইন্ধনে বিভ্রান্ত হওয়া যাবে না। দেশের স্বার্থ, শ্রমিকদের অধিকার ও কল্যাণের বিষয়টি বিবেচনায় রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও সমস্যার বিষয়ে সরকার আন্তরিক। তাই কোনো ধরনের অপপ্রচার বা উসকানিতে পা না দিয়ে প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন