সত্যের সাথে সবসময়

বাংলাদেশ ঘেরাও, বিক্ষোভের শিকারের পর সিদ্ধান্ত পরিবর্তন

ঘেরাও, বিক্ষোভের শিকারের পর সিদ্ধান্ত পরিবর্তন

সিদ্ধান্ত

আপনারাই আমাকে নিরাপত্তা দিবেন – আমি নির্বাচন করবোঃ মাসুদুজ্জামান

আবু ছাঈদ কাদেরী,নারায়ণগঞ্জ থেকে:

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুূদ ১৬ ডিসেম্বর প্রেসক্লাবে গিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাবার ঘোষণা দেন। ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে ১৯ ডিসেম্বর বিকেলে মডেল গার্মেন্টসে পেয়ে হাজারো নেতাকর্মী ঘেরাও করেন। মাসুদুজ্জামান মাসুূদ তিনদিন নাটকীয়তার পর আবারো নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছেন। মাসুূুদুজ্জামান মাসুদ বলেছেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ১৬ ডিসেম্বর আমি যে সিদ্ধান্ত দিয়েছিলাম – সেটা হতে সরে এসেছি।আমি নির্বাচন করবো।আপনারা আমার পরিবার, আপনারাই আমাকে দেখে রাখবেন, আপনারাই নিরাপত্তা দিবেন। ইনশাহআল্লাহ আপনাদের পাশে সব সময় থাকবো।

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তল্লা এলাকায় অবস্হিত নিজ শিল্প প্রতিষ্ঠান মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টসে ১৯ ডিসেম্বর বিকেলে নেতাকর্মীদের বিক্ষোভের মুখে মাসুদুজ্জামান মাসুূদ ওই ঘোষণা দেন।
মাসুদুজ্জামান মাসুদের ঘোষনার পর নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করতে শুরু করেন।এ সময় মাসুদুজ্জামান মাসুদের পরিবারের সদস্য ছোট ভাই শামীম আহমদ, কাকা মনির হোসেন সরদার উপস্হিত ছিলেন।

নারায়ণগঞ্জ মহানগরীর খানপুর এলাকা থেকে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, অহিদুল ইসলাম ছক্কু, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য হাজী ফারুক হোসেন, ফারুক আহমদ রিপন,
বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, হাজী নূরউদ্দিন মিয়া, জয়নাল আবেদীন, মাসুদ রানা,নূরুল হক চৌধুরী দিপু, সারোয়ার মুজাহিদ মুকুল, সোহেল হায়দার, ইসালউদ্দিন মাহমুদ ঈসা, মোশাররফ হোসেন বাবু, মিজানুর রহমান শামীম, মহসীনউল্লাহ, কাজী সোহাগ, মহিলা দল নেতা সাজেদা খাতুন মিতা, যুবদল নেতা মনিরুল ইসলাম সজল, শাহেদ আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা শাখাওয়াত ইসলাম রানা, আজিজুল হক ভূইয়া টিল্টু, কৃষকদল নেতা এনামুল হক খন্দকার স্বপন নেতৃত্বে শতাধিক নেতা ও হাজারো কর্মী বিক্ষোভ মিছিল শুরু করে।চাষাঢ়া হয়ে নারী পুরুষের নিছিলটি চানমারী ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে বিশাল পথ পেড়িয়ে তল্লা এলাকার হোসেন সরদার সড়কের মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টসে গিয়ে বিক্ষোভকারীরা মাসুদুজ্জামান মাসুদকে পেয়ে ঘেরাও করেন।

মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টসে ঘেরাওয়ের শিকার হয়ে মাসুদুজ্জামান মাসুূদ বলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ১৬ ডিসেম্বর আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন না করার ঘোষণা দিয়েছিলাম। এই ঘোষাণায় আমার জাতীয়তাবাদী দল, আমার প্রাণের নেতাকর্মীবৃন্দ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দরা আঘাতপ্রাপ্ত হন। আমি তাদের সবার কাছে ক্ষমা প্রার্থণা করছি।

মাসুদুজ্জামান বলেন, ব্যাক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়। আমি পুনরায় ব্যাক্ত করতে চাই, যে ভালোবাসা আমি আপনাদের কাছে পেয়েছি! আপনাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী। ইনশাআল্লাহ আমি এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন সেটিতে আমি একমত পোষণ করবো। আমি জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছি। নির্বাচন করবো ইনশাআল্লাহ।

মাসুদুজ্জামান বিএনপির নেতাকর্মী ও তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে আপনারাই আমার পরিবার। আপনারাই আমাকে দেখে রাখবেন। নিরাপত্তার আর কোন শংকা আজ থেকে রইলো না। জীবন বাজী রেখে কাজ করবো।

উল্লেখ্য যে, সারা দেশের তিনশ আসনের মধ্যে ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে। এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান মাসুদকে মনোনয়ন দেয়া হয়। তিনি মনোনয়ন পাবার আগে ও পরে এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ১৬ ডিসেম্বর দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তাশঙ্কার কথা উল্লেখ করে মাসুদুজ্জামান মাসুূদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। মাসুদুজ্জামান মাসুদ ওই দুপুরে বলেন, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে আমি নির্বাচন করব না, আমি মনোনয়ন কিনব না। এ কারণে শহর ও বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকব। তিনি বলেন, সবার আগে পরিবার এবং নিরাপত্তা। আমি আগেই বলেছি, পরিবার থেকে বিদায় নিয়েই রাজনীতিতে এসেছি। সেখানে তাদের কোনো বাধা ছিল না। তারা রাজি না হয়েও রাজি হয়েছে। আমি ইচ্ছা প্রকাশ করেছি মানুষের জন্য কাজ করার। সাম্প্রতিক ঘটনা ও পরিবেশ-পরিস্থিতিতে পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত ও ভীত। এর বাইরেও আরও কিছু নিরাপত্তা ইস্যু আছে, সেটা আমি বিশদভাবে বলতে চাই না। পরিবেশটাই নেগেটিভ। এটি দলের নয়, আমার নিজের সিদ্ধান্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন