এক আবেগঘন স্ট্যাটাসে জাকির খান বলেন, “জানমালের নিরাপত্তায় সদা জাগ্রত থাকা আমাদের নৈতিক দায়িত্ব। জনগণের বিপদে আমরা কখনো পেছনে থাকবো না—আমরাই সবার আগে থাকবো, এটাই আমাদের অঙ্গীকার।”
তিনি বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতার নয়, বরং মানুষের নিরাপত্তা, সম্মান ও অধিকার রক্ষার লড়াই। সাধারণ মানুষের কান্না, ভয় আর অসহায়ত্ব তাকে প্রতিদিন নতুন করে লড়াইয়ের শক্তি জোগায় উল্লেখ করে জাকির খান বলেন, নারায়ণগঞ্জের প্রতিটি ঘর যেন নিরাপদ থাকে—এটাই তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।
জাকির খান আরও বলেন, অন্যায়, সন্ত্রাস ও অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের ঢাল হয়ে থাকাই একজন রাজনৈতিক কর্মীর প্রকৃত দায়িত্ব। প্রয়োজনে জীবন দিয়ে হলেও তিনি জনগণের পাশে থাকবেন বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।





