সত্যের সাথে সবসময়

বাংলাদেশ উত্তরায় বিমান দুর্ঘটনায় জাকির খানের শোক

উত্তরায় বিমান দুর্ঘটনায় জাকির খানের শোক

শোক

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা দিয়াবাড়ি ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খান।

শোকবার্তায় তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারীসহ অন্যদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। জাতির জন্য যা অত্যন্ত বেদনা-দায়ক। আমরা কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক , দুর্ঘটনা কবলিত বিমানের পাইলটসহ অন্যান্য নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জাতির সুরক্ষা ও প্রশিক্ষণের গুরু দায়িত্ব পালনরত অবস্থায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন