সত্যের সাথে সবসময়

বাংলাদেশ জাকির খান সহযোগীদের নিয়ে ওমরা পালনে গেলেন

জাকির খান সহযোগীদের নিয়ে ওমরা পালনে গেলেন

ওমরা

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান রাজনৈতিক সহযোগীদের নিয়ে ওমরা পালনের জন্য সৌদী আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন।ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ২২ নভেম্বর বিকেলে একটি বিমানযোগে তিনি ও তার সহযোগীরা দেশ ত্যাগ করেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা জাকির খানের সাথে সাবেক জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক রাকিব হাসান রাজ, কৃষকদল নেতা মীজা সলিমউল্লাহ সেলিম, সাবেক ছাত্রদল নেতা লাভলু খন্দকার, নাজির আহমদ প্রমুখ সফর সঙ্গী রয়েছেন।মক্কা নগরীর ক্বাবা হারামাইন শরীফ তওয়াফসহ ওমরা পালনের পর তারা মাদীনা মুনাওয়ারা জিয়ারত করবেন।পক্ষকালের মধ্যে তারা বাংলাদেশে ফিরবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন