সত্যের সাথে সবসময়

বাংলাদেশ ঢাকা মহানগর ডেকোরেটর কমিউনিটি সেন্টার জাতীয়তাবাদী শ্রমিক দলের উঠান বৈঠকে ঈসা ও নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বক্তব্য

ঢাকা মহানগর ডেকোরেটর কমিউনিটি সেন্টার জাতীয়তাবাদী শ্রমিক দলের উঠান বৈঠকে ঈসা ও নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বক্তব্য

ডেকোরেটর কমিউনিটি সেন্টার

ঢাকা মহানগর ডেকোরেটর কমিউনিটি সেন্টার জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আজ সকাল ১১টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেইটে সংগঠনের কার্যকরী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তোফাজ্জল হোসেন কালু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ আলম বেপারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জুর হোসেন ঈসা।

বক্তব্যে ঈসা বলেন,

“ডেকোরেটর কমিউনিটি সেন্টারের শ্রমিক ভাইয়েরা শুধু কর্মঠ নন, তাঁরা দেশের অর্থনীতির নেপথ্যের সৈনিক। শ্রমিকদের ন্যায্য অধিকার ও সম্মান আদায়ে জাতীয়তাবাদী শ্রমিক দল সবসময় পাশে থাকবে।”

এ সময় তিনি আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রোমান মিয়া, সহ-সাধারণ সম্পাদক চঞ্চল মিয়া, প্রচার সম্পাদক কাওসার মিয়া প্রমুখ। বক্তারা বলেন,

“বর্তমানে প্রায় ৩০ হাজার শ্রমিক ঢাকা মহানগরে কাজ করছেন। তাঁদের অধিকার, নিরাপত্তা ও জীবনের মান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

সভায় সংগঠনের পক্ষ থেকে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মায়ের ডাক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

ডেকোরেটর কমিউনিটি সেন্টার

সভায় বক্তারা শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ থেকে “ধানের শীষ”-এর বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “শ্রমিকদের কণ্ঠস্বর আরও শক্তিশালী করতে হলে আমাদের সংগঠিত হতে হবে, তবেই শ্রমিকদের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।”

উঠান বৈঠকে সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন