সত্যের সাথে সবসময়

বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নারায়ণগঞ্জে উচ্ছ্বাস, স্বাগত জানালেন অ্যাডভোকেট শাহ আলম মানিক

দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নারায়ণগঞ্জে উচ্ছ্বাস, স্বাগত জানালেন অ্যাডভোকেট শাহ আলম মানিক

দেশনায়ক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র ও জনগণের বিজয় হিসেবে অভিহিত করেছেন সাবেক আইন বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট শাহ আলম মানিক।

www.Newsraatdin-24.com
২৫ তারিখে দেশনায়ক তারেক রহমানের মাতৃভূমিতে প্রত্যাবর্তন উপলক্ষে এক বিবৃতিতে অ্যাডভোকেট শাহ আলম মানিক বলেন, “তারেক রহমানের দেশে ফেরা মানে গণতান্ত্রিক রাজনীতির নতুন অধ্যায় শুরু হওয়া। এটি নিপীড়িত জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশকে সুশাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে নেবে। এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।”

অ্যাডভোকেট মানিক দেশবাসীসহ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান এবং দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন