সত্যের সাথে সবসময়

বাংলাদেশ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে জাকির খানের সাক্ষাৎ

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে জাকির খানের সাক্ষাৎ

জাকির খান

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন ২৭ জুলাই -২৫ অনুষ্ঠিত হয়।নির্বাচনে মাহবুবুর রহমান মাসুম – রফিকুল ইসলাম পরিষদ পরাজিত এবং আবু সাউদ মাসুদ – আফজাল হোসেন পন্টি পরিষদ পূর্ন প্যানেলে বিজয়ী হয়।নগরীর চাষাঢ়ায় অবস্হিত প্রেসক্লাবে ৩ জুলাই গিয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান নব নির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দকে ফলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এ সময় প্রেসক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ,সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।জাকির খান সন্ত্রাস মুক্ত নারায়ণগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগীতা চান।তিনি বলেন,আগে বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে নারায়ণগঞ্জের লোক পাওয়া যেতো না।এখন বিশ্ববিদ্যালয়ে নারায়ণগঞ্জের মানুষ নেতৃত্ব দিবে।তিনি ফুটপাতের হকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের নিকট চাঁদাবাজি নির্মূলসহ নানা সমস্যা নিয়ে আলোচনা করেন।প্রেসক্লাব নেতৃবৃন্দ আলোচনার ফাঁকে চা চক্রের আয়োজন করলে জাকির খান অংশ নেন।

এ সম্পর্কিত আরও পড়ুন