বাংলাদেশ ফাইটার কারাতে এসোসিয়েশন এর উদ্যোগে, ঢাকার উত্তরা ১৮ নং সেক্টর কুঞ্জলতায় ওস্তাদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশন প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক গনের উপস্থিতিতে সভার কার্যক্রম শুরু হয়।
আগামী ১৬ -১৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে প্রতিবারের ন্যায় বাংলাদেশ ফাইটার কারাতে এসোসিয়েশন এর আয়োজনে ৪র্থ জাতীয় ফাইটার কারাতে প্রতিযোগিতা ২০২৬ কক্সবাজার কলাতলীতে ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টে অনুষ্ঠান হতে যাচ্ছে। এতে সারা বাংলাদেশের ফাইটার কারাতে প্রশিক্ষক সহ ছাত্র-ছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানের বিভিন্ন কলা কৌশলের ওপর মার্শাল আট প্রদর্শন এবং ফাইটার কারাতে প্রতিযোগিতা হতে যাচ্ছে।
এই উপলক্ষে বাংলাদেশ ফাইটার কারাতে এসোসিয়েশনের সভাপতি জনাব ওস্তাদ জাহাঙ্গীর আলমকে সার্বিক তত্বাবধান ও দায়-দায়িত্ব এবং চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেলকে আহবায়ক ও বিএম আশরাফুল ইসলাম কে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আহবায়ক উপ-কমিটি গঠন করা হয়েছে,- তারমধ্যে, অর্থ উপ-কমিটি, রেফারি কমিশন আহবায়ক উপ-কমিটি, ড্যান গ্রেডিং উপকমিটি, আপ্যায়ন উপ-কমিটি, প্রচার ও পাবলিটি উপকমিটি, পুরস্কার বিতরণ উপকমিটি, শৃঙ্খলা উপকমিটি, অভ্যর্থনা উপ কমিটি, ফিকচার উপকমিটি সহ বিভিন্ন উপকমিটি। সকল কমিটির সদস্যদের নাম পরে ঘোষনা করা হবে। উক্ত প্রতিযোগিতায় পরবর্তীতে স্বরণকালের আকর্ষণীয় ফাইটার কারাতে ক্যাম্পিং ও বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণে ব্যবস্থা রাখা হয়েছে। সার্বিক আলোচনা সুন্দর এবং ফলপ্রসু হয়।
অনুষ্ঠানটিতে বাংলাদেশ ফাইটের কারাতে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, ওস্তাদ জাহাঙ্গীর আলমের বিশিষ্ট ছাত্র, চিত্র নায়ক- ইলিয়াস কাঞ্চনের আশু রোগ মুক্তির জন্য দোয়া এবং মোনাজাত করা হয়। পরবর্তীতে সবার উপস্থিতিতে সার্বিক কার্যক্রমে সবাইকে সকল ভেদাভেদ, হিংসা, মত পার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হয়ে হাতে-হাত, মনে মিল রেখে কাজ করার জন্য এবং উক্ত মিটিং এ সবাই উপস্থিত থাকার জন্য এবং অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সভাপতি – ওস্তাদ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি, বিএম আশরাফুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যগণের মধ্যে, আলমগীর হোসেন আলম, মোহাম্মদ নাছির উদ্দীন নাসিম, মোঃ হোসেন মাসুম, ইউনুস খান, পলাশ খান, শহিদুল ইসলাম শহিদ, মোঃ রতন মিয়া, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম সাজু প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





