সত্যের সাথে সবসময়

বাংলাদেশ মতলবে জাকির খানকে ফুলেল শুভেচ্ছা

মতলবে জাকির খানকে ফুলেল শুভেচ্ছা

জাকির

নারায়নগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানের চাঁদপুরের মতলব উপজেলার উত্তরে আগমন উপলক্ষে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও জেলা বিএনপির সহ-কোষাদক্ষ বশির আহাম্মদ সরকার এর বাড়িতে বিএনপির নেতা কর্মীদের এক মিলনমেলা ও মতবিনিময় সভায় নারায়নগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানের মতলব উত্তরে আগমন উপলক্ষে নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় জাকির খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের মাধ্যমে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন