সত্যের সাথে সবসময়

বাংলাদেশ নারায়ণগঞ্জের বিএনপি নেতা জাকির খান ঢাকা যুবদল নেতা ইসহাক সরকারের নিঃশর্ত মুক্তি দাবী করলেন

নারায়ণগঞ্জের বিএনপি নেতা জাকির খান ঢাকা যুবদল নেতা ইসহাক সরকারের নিঃশর্ত মুক্তি দাবী করলেন

মুক্তি

ঢাকার আদালত আওয়ামী লীগ সরকারের আমলে বিস্ফোরক দ্রব্য আইনে সাত বছরের সাজাপ্রাপ্ত যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১০ এর ভারপ্রাপ্ত বিচারক আলামিনের আদালতে ৭ সেপ্টেম্বর ইসহাক সরকার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ১০ সেপ্টেম্বর ইসহাক সরকারের নিঃশর্ত মুক্তি দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন। জাকির খান বলেন, আওয়ামীলীগের ফ্যাসিস্ট সরকার মিথ্যা বিস্ফোরক দ্রব্য আইনে ইসহাক সরকারের নামে মামলা করে।ফ্যাসিস্টের আজ্ঞাবহ বিচারক কোন স্বাক্ষ্য প্রমান ছাড়াই এক তরফা ভাবে ইসহাক সরকারকে কারাদণ্ড প্রদান করে।আমি ইসহাক সরকারের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি। জাকির খান বলেন,ইসহাক সরকার জাতীয়তাবাদী শক্তির নেতা।তাকে ভারতীয় তাবেদার সরকার মামলা ও কারাদন্ড দিয়েছে।এটা জালিমের জুলুম।

উল্লেখ্য যে, রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় ২০১৫ সালের মার্চ মাসে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় পুলিশ একটি মামলা দায়ের করে। ২০২৩ সালের ২৩ নভেম্বর ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১০ এর বিচারক মামুনুর রশীদ সিদ্দিকী এ মামলায় তার সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন।

ইসহাক সরকারের আইনজীবী মামুন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আরও চার মামলায় ইসহাক সরকার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। প্রত্যেক মামলায় আওয়ামী লীগ সরকার আমলে আদালত তার সাজা দিয়েছেন। আদালত সব মামলার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা সাজার বিরুদ্ধে আপিল করব। আশা করি, আদালত জামিন মঞ্জুর করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন