আসন্ন ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ সফলভাবে উদযাপনের লক্ষ্যে রাজধানীর আদাবরে মোমো মহিলা সমবায় সমিতি লিমিটেড, আদাবর শাখার আয়োজনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাটি সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী এস এম মোমো এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক লায়লা আক্তার।
বক্তব্য রাখেন সহ-সভানেত্রী ইলোরা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাঃ জেসমিন সুলতানা, কোষাধ্যক্ষ হালিমা খাতুন, দপ্তর সম্পাদক নাসরিন আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তা আক্তার, নাজমা, খোদেজা বেগম, রাবেয়া সুলতানা, রুপা ইসলাম, মোসাঃ রিজিয়া, ফারজানা, সেলিনা, মিতু আক্তার, ফজিলতা বেগম, মোছাঃ অনা, ববি, সুরমা বেগম ও পলি।
শহীদ শিশু ও আবরার ফাহাদকে স্মরণ
সভায় শিশু সপ্তাহ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শিশুদের এবং শহীদ আবরার ফাহাদ-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানানো হয়।
সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভানেত্রী এস এম মোমো বলেন,
“সমবায় মানে ঐক্য, সহযোগিতা ও উন্নয়ন।
আমরা চাই নারীর অংশগ্রহণের মাধ্যমে সমবায় আন্দোলন আরও শক্তিশালী হোক।
শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা, তাঁদের স্মৃতি থেকেই আমরা সমাজের কল্যাণে কাজ করার শক্তি পাই।”
জাতীয় সমবায় দিবস উদযাপনের প্রস্তুতি
সভায় জানানো হয়, আগামী ১ নভেম্বর ২০২৫ (শনিবার) জাতীয়ভাবে পালিতব্য ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মোমো মহিলা সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে এক জমকালো আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে থাকবে।
বর্ণাঢ্য র্যালি ও পোস্টার ক্যাম্পেইন
সদস্য সংবর্ধনা ও সম্মাননা প্রদান
বৃক্ষরোপণ কর্মসূচি
পথশিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ
সমবায় সচেতনতামূলক আলোচনা সভা
এছাড়া প্রতিটি শাখায় সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
নারীর স্বনির্ভরতার প্রতীক মোমো মহিলা সমবায় সমিতি
প্রতিষ্ঠালগ্ন থেকে মোমো মহিলা সমবায় সমিতি লিমিটেড নারী উদ্যোক্তা সৃষ্টি, দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান, শিশু কল্যাণ ও সমাজে নারী নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
সমবায়ের মাধ্যমে স্বনির্ভরতা, সহযোগিতা ও সামাজিক উন্নয়নই সংগঠনটির মূল লক্ষ্য।
সভানেত্রী এস এম মোমো বলেন,
“সমবায়ের শক্তি একতার শক্তি।
নারী জাগলে সমাজ জাগবে, সমাজ জাগলে বাংলাদেশ এগিয়ে যাবে।”





