সত্যের সাথে সবসময়

বাংলাদেশ আড়াইহাজারের যুবসমাজের প্রিয় মুখ রাকিবুল ইসলাম রাকিব অসুস্থ

আড়াইহাজারের যুবসমাজের প্রিয় মুখ রাকিবুল ইসলাম রাকিব অসুস্থ

আড়াইহাজার

প্রিয় মানুষটির সুস্থতার জন্য অশ্রুসিক্ত দোয়া পরিবার ও আড়াইহাজারবাসীর

আড়াইহাজারের যুবসমাজের পরিচিত ও প্রিয় মুখ, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব অসুস্থ। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী মহলসহ আড়াইহাজারের সর্বস্তরের মানুষের মধ্যে নেমে এসেছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
ব্যবসায়িক অঙ্গনে স্ট্রার্কটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচিত রাকিবুল ইসলাম রাকিব শুধু একজন সফল ব্যবসায়ীই নন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কারণেও আড়াইহাজারের মানুষের কাছে তিনি একজন আপনজন হিসেবে পরিচিত। তাঁর অসুস্থতার খবরে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ।
প্রিয় মানুষটির দ্রুত সুস্থতার আশায় পরিবার ও আড়াইহাজারবাসী মহান আল্লাহর দরবারে দোয়া করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়ার আহ্বান জানানো হচ্ছে।
এদিকে রাকিবুল ইসলাম রাকিবের অসুস্থতার খবর পেয়ে তাঁর সুস্থতা কামনা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী বুলবুল ইসলাম। এই প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে আলাপকালে তিনি রাকিবুল ইসলাম রাকিবের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “রাকিবুল ইসলাম রাকিব একজন ভালো মানুষ। তাঁর অসুস্থতার খবর শুনে আমরা উদ্বিগ্ন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন। সবাই তাঁর জন্য দোয়া করবেন।”
রাকিবুল ইসলাম রাকিবের অসুস্থতার খবরে আড়াইহাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাঁর সুস্থতা নিয়ে ব্যাপক আগ্রহ ও উদ্বেগ তৈরি হয়েছে। শুভাকাঙ্ক্ষীদের একটাই প্রত্যাশা, সব শঙ্কা কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের মাঝে ফিরুন রাকিবুল ইসলাম রাকিব।
পরিবারের পক্ষ থেকেও তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য আড়াইহাজারবাসীসহ দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন