সত্যের সাথে সবসময়

বাংলাদেশ নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের আন্তঃক্লাস ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দশম শ্রেণি

নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের আন্তঃক্লাস ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দশম শ্রেণি

প্রিপারেটরি

নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের আন্তঃক্লাস ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এই ফাইনালে দশম শ্রেণি ৩-০ গোলে নবম শ্রেণিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলাকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উচ্ছ্বাস।
আজ নারায়ণগঞ্জের ক্যাপ্টেনস্ এরিনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দশম শ্রেণির খেলোয়াড়রা। একের পর এক আক্রমণের মাধ্যমে নবম শ্রেণির রক্ষণভাগকে চাপে ফেলে তারা। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দশম শ্রেণি।


ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জাতীয় ফুটবলার সম্রাট হোসেন এমিলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলা রোভারের কমিশনার এস এম আরিফ মিহির, নিউজ রাত-দিন ২৪ ডটকমের প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মনিরুজ্জামান মনির, মাহতাবউদ্দিন ও হালিমা রহমান।


এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করে। বিজয়ী দশম শ্রেণির শিক্ষার্থীরা উল্লাস-উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাদের শিরোপা উদযাপন করে।

এ সম্পর্কিত আরও পড়ুন