নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে সিটি বন্ধন পরিবহনের প্রয়াত চালক নূরে আলমের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে।নগরীর দেওভোগ আখড়া এলাকায় অবস্হিত পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা জাকির খান এর বাড়ীতে ৩০ আগস্ট -২৫ দুপুরে এক অনুষ্ঠানে নূরে আলমের পরিবারকে সহায়তার প্রদান করা হয়েছে।পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মো: সেলিম,সাধারণ সম্পাদক ফারুক হোসেনের উপস্হিতিতে ২০ হাজার টাকা নূরে আলমের স্ত্রী সালমা বেগমের হাতে তুলে দেয়া হয়।এ সময় মহানগর বিএনপির নেতা ও পরিবহন শ্রমিক ইউনিয়ন উপদেষ্টা জাকির খান নিজ তহবিল থেকে প্রয়াত চালক নূরে আলমের স্ত্রীকে আরো ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য যে,প্রয়াত নূরে আলম নগরীর পাইকপাড়া নয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলো।তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।





