নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২৮ আগস্ট -২৫ সতেরটি পদে ভোট গ্রহন হয়।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সরকার হুমায়ুন কবির – এইচ এম আনোয়ার প্রধান পরিষদ এবং জামায়াতে ইসলামী সমর্থিত একটি পরিষদ ও বিএনপির বিদ্রোহী অপর একটি পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে।
জেলা আদালত প্রাঙ্গনের আইনজীবী সমিতি ভবনে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহন হয়।আইনজীবী সমিতি ভবনে বৃহস্পতিবার জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান যান এবং নির্বাচন পর্যবেক্ষণ করেন।বিএনপি নেতা জাকির খান এ সময় নির্বাচনে সভাপতি প্রার্থী সরকার হুমায়ুন কবির ও অন্যদের সাথে কথা বলেন।
সমিতি ভবনে জাকির খানের সাথে তখন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ছিলেন।জাকির খান এরপর নির্বাচন কেন্দ্রের বাইরে প্রচার ক্যাম্পে বসে ভোট প্রার্থনা করেন।সেখানে তখন তার সাথে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু,জেলা বিএনপির সদস্য মাসুকুল ইসলাম রাজিব ও অন্যরা উপস্হিত ছিলেন।





