ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর ক্রিস্টাল বলরুমে নিউজ রাতদিন ২৪ ডটকম প্রকাশক সম্পাদক মাহাবুবুর রহমান চঞ্চলকে মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। ৩০ জানুয়ারী-২৫ রাতে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত ” নতুন ধারা গ্রুপ–ট্রাব বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড ” প্রোগ্রামে অতিথি দেশের জ্যেষ্ঠ সাংবাদিক,টিভি উপস্হাপক শফিক রেহমানের হাত থেকে মাহাবুবুর রহমান চঞ্চল অ্যাওয়ার্ড গ্রহন করেন। সাংবাদিক শফিক রেহমানের সহধর্মিণী তালহা রেহমান এ সময় মাহাবুবুর রহমান চঞ্চলকে মেডেল পরিয়ে দেন।
টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)’ র প্রধান উপদেষ্টা, সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি।প্রোগ্রামে সাবেক তথ্য সচিব মার্গুব মোর্শেদ উদ্বোধন করার পর টেলিভিশন সাংবাদিক শফিক রেহমান এবং এনটিভির পরিচালক আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ, চলচ্চিত্র অভিনেতা পরিচালক প্রযোজক আশরাফ উদ্দীন আহমেদ উজ্জলকে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং আনন্দ গ্রুপের চেয়ারম্যান ড.আব্দুল্লাহেল বারী, নতুনধারা গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক ড. মোঃ সাদী উজ জামানকে বেস্ট এন্টারপ্রেণার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ট্রাব সভাপতি সালাম মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন আইসিবির পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমদ, আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল,জাহানারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যরিস্টার জাহানারা ইমাম,ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ,চলচ্চিত্র সাংবাদিক সমিতির(বাচসাচ)সাবেক সভাপতি কবি রাজু আলীম।ট্রাব’র প্রতিষ্ঠাতা সভাপতি হাসনাইন সাজ্জাদী, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সুজন দে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ট্রাব সাধারন সম্পাদক এস এম নাসির,সহ সভাপতি মাসুম মাহবুব,প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ রহমানের উপস্হিতিতে শিল্প উদ্যোক্তা,ব্যবসায়ি,সমাজ সেবক, চলচ্চিত্র ও টিভি অভিনেতা, অভিনেত্রীদের ক্রেস্ট প্রদান করা হয়।প্রোগ্রামে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ছিলো।





