সত্যের সাথে সবসময়

বাংলাদেশ নারায়ণগঞ্জে জাকির খানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল

নারায়ণগঞ্জে জাকির খানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল

প্রতিষ্ঠা বার্ষিকী

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নেতৃত্বে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য মিছিল হয়েছে।নগরীর মন্ডলপাড়া থেকে ১ সেপ্টেম্বর বিকেলে বের হওয়া মিছিলে মহানগর বিএনপির নেতা জাকির খান নেতৃত্ব দেন।

মিছিলে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি,মহানগর বিএনপির সদস্য আব্দুস সবুর খান সেন্টু,বিএনপি নেতা জানে আলম, কাজী সাইদুর রহমান প্রিন্স,আলী আজগর লাবলু,মেহেদী হাসান লিটন,বাপ্পী হোসাইন, যুবদল নেতা নাজির আহমদ, রাজিব মন্ডল,লিংকন খান,পারভেজ মল্লিক ও শত শত নেতাকর্মী অংশ নেন। মিছিলে জাকির খান একটি ছাদখোলা জীপগাড়ীতে দাড়িয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে অনুসারী ও দর্শকদের অভিবাদন জানান।তার সাথে ছাদখোলা জীপে কেন্দ্রীয় যুবদলের সাংগঠিক সম্পাদক ইসহাক সরকার দাড়িয়ে হাত নাড়েন। মিছিলে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন নিয়ে স্লোগান দেয়।চাষাঢ়া মোড়ের বিজয় স্তম্ভে গিয়ে মিছিলটি শেষ হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন