নিউজ রাতদিন ২৪ ডটকম প্রকাশক সম্পাদক মাহাবুবুর রহমান চঞ্চলকে নেলসন ম্যান্ডেলা পীস অ্যাওয়ার্ড -২০২৫ প্রদান করা হয়েছে।
রাজধানী ঢাকার বিজয়নগর এলাকার তিন তারকা “হোটেল অরনেট” এ ৬সেপ্টেম্বর শনিবার রাতে এশিয়া কালচারাল সোসাইটি অব বাংলাদেশ এবং সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন এর দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে মাহাবুবুর রহমান চঞ্চলকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।সংগঠনের সভাপতি অভিনয় ও নৃত্য শিল্পী নীলা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা আহমদ শরীফ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক,চিকিৎসক, আইনজীবি,রাজনীতিক, ব্যবসায়ী,সাংবাদিকদেরকে অ্যাওয়ার্ড এবং বেশ ক’ জনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অনেকে বক্তব্য রাখেন এবং নৃত্য,গান পরিবেশন করা হয়।





