বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র, যোগাযোগ ও বস্ত্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩ তম মৃত্যুবার্ষিকীতে জননেতা জাকির খান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেছেন।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি সাহেদ আহমেদ, সহসভাপতি সাইদুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক অর্থ সম্পাদক নুর হানিফ, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন শিশির, সিদ্ধিরগঞ্জ থানা দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মামুন সহ যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক দল,মৎস্যজীবী দল, জিয়া পরিষদ সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ও রূপগঞ্জের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





