আপনাদের ভোটে বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবো
নারায়ণগঞ্জ -৫ আসনের আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুূদ মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডে গনসংযোগ করেছেন। ধানের শীষ প্রতীকের প্রার্থীকে পথে পথে ফুলের মালা পড়িয়ে, তোড়া দিয়ে বরন করা হয়েছে।ওই এলাকার পথে পথে তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। তিনি বলেছেন,নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে আছি।আপনাদের ভোটে বিজয়ী হয়ে সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করবো।
নারায়ণগঞ্জ মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডের বরফকল মাঠের নির্বাচনী কার্যালয় থেকে গতকাল ২১ ডিসেম্বর বিকেলে বের হয়ে মাসুদুজ্জামান মাসুূদ শীতলক্ষ্যা হাউজিং জোহা এন্ড ব্রাদার্স, হাজীগঞ্জ এম সার্কাস,তল্লা ছোট মসজিদ ও তল্লা বড় মসজিদ এলাকা, খানপুর সরদার পাড়া পর্যন্ত বিশাল এলাকায় গনসংযোগ করেছেন।তিনি কিল্লা মসজিদে মাগরিব নামাজ আদায়ের আগে গনসংযোগ সমাপ্ত করেন। তিনি প্রার্থীতা থেকে সরে যাবার ঘোষনার পাঁচ দিন পর আবার নির্বাচনমুখী হয়ে গনসংযোগে অংশ নেয়ায় বিভিন্ন এলাকার মানুষ আনন্দিত হয়ে সংবর্ধনা দেয়।ওই এলাকাগুলোতে মাসুদুজ্জামান মাসুদকে পেয়ে এলাকাবাসী ফুলের পাপড়ি ছিটায়।বেশ কিছু এলাকায় তাকে ফুলের তোড়া দিয়ে ও ফুলের মালা পড়িয়ে বরন করা হয়। তিনি পুরুষের সাথে কোলাকুলি করেন।তিনি নারীদের কাছে ভোট ও দোয়া চান।
গনসংযোগে মাসুদুজ্জামান মাসুদের ভাই শামীম আহমদ, কাকা মঞ্জুর হোসেন, মনির হোসেন সরদার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও শওকত হাশেম শকু এবং হান্নান সরকার ও সুলতান আহমদ এবং অহিদুল ইসলাম ছক্কু ও গোলাম নবী মুরাদ, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল,মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু,আনোয়ার হোসেন আনু, সদস্য হাজী ফারুক হোসেন, এড. বিল্লাল হোসেন, ফারুক আহমদ রিপন,মনোয়ার হোসেন শোখন, এড. শরিফুল ইসলাম শিপলু, নেতা মনিরুজ্জামান মনির, হাজী নূরউদ্দিন মিয়া,গোলাম মোস্তফা সাগর, সরকার আলম, জয়নাল আবেদীন, সারোয়ার মুজাহিদ মুকুল, বদরুল হক ভূইয়া, সোহেল হায়দার,মিজানুর রহমান শামীম,ইসালউদ্দিন মাহমুদ ইসা, মোশাররফ হোসেন বাবু, মহসীনউল্লাহ,যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি, শাহেদ আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা শাখাওয়াত ইসলাম রানা,আজিজুল হক ভূইয়া টিল্টু প্রমুখ অংশ নেন।
আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুূদ বলেন, বড় মসজিদ সংলগ্ন এলাকাতেই আমার পূর্বপুরুষেরা বসবাস করতেন। এখানেই আমার শিকড় প্রোথিত। সেই কারণেই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে এই এলাকায় বিশেষভাবে গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শীতলক্ষ্যা নদীর দুই তীরের মাটি ও মানুষের আস্হা মাসুদুজ্জামান মাসুূদ বলেন, গত ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। এ সময় আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বার্তা জনসাধারণের কাছে তুলে ধরি এবং তা ঘরে ঘরে পৌঁছে দেই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ এই ৩১ দফার ভিত্তিতেই গড়ে উঠবে। তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমেই বাস্তবায়িত হবে। আমি এ লক্ষ্যে এলাকাবাসীর সর্বোচ্চ সহযোগিতা ও সমর্থন কামনা করি।
মাসুদুজ্জামান মাসুূদ বলেন, নারায়ণগঞ্জ – বন্দরের মাটি ও মানুষের উন্নয়নে আমি ছিলাম,আছি, থকবো।আমাকে নিয়ে আর কেউ হতাশ হবেন না।আপনাদের দাবীর মুখে আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছি।নির্বাচন করবো,আপনাদের ভোটে বিজয়ী হয়ে সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করবো।





