সত্যের সাথে সবসময়

বাংলাদেশ ফতুল্লায় হত্যা মামলার পলাতক আসামির দুই অস্ত্রধারী ক্যাডার গ্রেফতার

ফতুল্লায় হত্যা মামলার পলাতক আসামির দুই অস্ত্রধারী ক্যাডার গ্রেফতার

ক্যাডার

ফতুল্লা থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার ঘটনায় পলাতক আসামি আজমেরি ওসমানের অস্ত্রধারী দুই ক্যাডারকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নানের দিকনির্দেশনায় থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টা ৫ মিনিটে ফতুল্লা থানার জামতলা এলাকার ধোপাপট্টি থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মো. বজলুর রহমান (৫৫), পিতা: মৃত আ. কৃদ্দুস, মাতা: মৃত সেতারা বেগম, সাং- নিউ চাষাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
২) ইমতিয়াজ আহম্মেদ রাফি (২৯), পিতা: বজলুর রহমান, মাতা: মৃত শামিমা রহমান, সাং- নিউ চাষাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা পলাতক আসামি আজমেরি ওসমানের ঘনিষ্ঠ অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন