সত্যের সাথে সবসময়

বাংলাদেশ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী

খালেদা

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন—
“আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে মনোনয়ন দেবেন, ইনশাআল্লাহ আমরা সবাই সেই প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আপনাদের একটি ভোটই সমাজ ও রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারে।”

নারায়ণগঞ্জে দুস্থ-শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচিতে দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। এসময় দলের প্রতি সমর্থন ও আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান জানান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

খালেদা

নারায়ণগঞ্জে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে অংশ নেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী। শীতবস্ত্র বিতরণের আগে তিনি বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া করেন।
এসময় তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের দল বিএনপি যাকে নমিনেশন দেবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে নমিনেশন দেবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন—ইনশাআল্লাহ আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে ভোট দিবেন ও তার পক্ষে কাজ করবেন, এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “আপনাদের একটি মূল্যবান ভোটই সমাজব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারে, একটি ভোট রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন ঘটাবে, একটি ভোট ইভটিজিং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবে – ইন শা আল্লাহ।”
স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাহাবুবুর

এ সম্পর্কিত আরও পড়ুন