সত্যের সাথে সবসময়

বাংলাদেশ ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার শীতলক্ষ্যা নদীতে

ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার শীতলক্ষ্যা নদীতে

শীতলক্ষ্যা

নারায়ণগঞ্জে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চালক প্রাইভেটকারসহ শীতলক্ষ্যা নদীতে পড়ে গেছে। শীতলক্ষ্যা নদী থেকে পরে চালক ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এই ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ মহানগরীর হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বন্দর অঞ্চল থেকে সদর অঞ্চলে যাবার জন্য ফেরিতে উঠার চেষ্টা হচ্ছিলো।গাড়িটির মালিক আগেই নেমে গিয়েছিলেন। চালক গাড়িটি ফেরিতে তোলার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই সাঁতরে এবং স্থানীয় নৌকা চালকদের সহযোগিতায় চালক তীরে ওঠেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত এক ঘন্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নদীর তলদেশ থেকে প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।

গাড়ির চালক জাকির হোসেন বলেন, গাড়ির ব্রেকের সমস্যার কারণে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাই। গাড়ির মালিক একটি পোশাক কারখানার চেয়ারম্যান নূর মোহাম্মদ রুদ্র।তিনি ফেরিতে উঠার আগ মহুর্তে সড়কে নেমে যান।

এ সম্পর্কিত আরও পড়ুন