সত্যের সাথে সবসময়

বাংলাদেশ কোন্দলের গুঞ্জন উড়িয়ে দিলেন মাসুদুজ্জামান মাসুদ

কোন্দলের গুঞ্জন উড়িয়ে দিলেন মাসুদুজ্জামান মাসুদ

মাসুদুজ্জামান মাসুদ

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ দলের ভেতরে কোনো কোন্দলের বিষয়টি নাকচ করেছেন। তিনি বলেছেন, বিষয়টিকে তিনি কোন্দল হিসেবে দেখছেন না; বরং একটি ইস্যুকে ঘিরে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমি বিষয়টিকে কোনো কোন্দল হিসেবে দেখছি না। হয়তো কোনো একটি ইস্যু তৈরি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোথাও থেকে আমি এমন কোনো বার্তা পাইনি। আমি এখনো জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী এবং সেই হিসেবেই কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত ও আদর্শের প্রতি তিনি সম্পূর্ণ আস্থাশীল। বিএনপি একটি গণতান্ত্রিক দল উল্লেখ করে মাসুদুজ্জামান মাসুদ জানান, নেতা-কর্মীদের ঐক্যই দলের মূল শক্তি এবং সেই ঐক্য বজায় রেখেই তিনি রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন